কফির সঙ্গে এসব খাবার ভুলেও খাবেন না!
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
ঘুম ঘুম চোখে যে দিনের শুরু হয় তা মুহূর্তেই চাঙ্গা হয়ে যায় কফির কাপে চুমুক দিলে। অনেকেরই কফি না খেলে যেন দিনের শুরু হয় না। তবে বিশেষজ্ঞরা খালিপেটে কফি পানের অভ্যাস ত্যাগ করার পরামর্শ দেন। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়। তাই অনেকেই কফির সঙ্গে অন্যকিছু খেয়ে থাকেন।
কিন্তু কথা হচ্ছে, কফির সঙ্গে কি যা ইচ্ছে তাই খাওয়া যাবে? উত্তর হচ্ছে- না। সব খাবার কফির সঙ্গে খাওয়া যায় না। কোন খাবারগুলো কফি সঙ্গে বিশেষ করে সকালে খাবেন না জানুন তার তালিকা-
দুগ্ধজাত ভারী খাবার
চিজ দেওয়া কোনো খাবার কিংবা দুগ্ধজাত কোনো ভারী খাবার কফির সঙ্গে না খাওয়াই ভালো। এমনটাই মনে করেন পুষ্টিবিদরা। তাদের মতে, ক্যাফিনের সঙ্গে ভারী ল্যাকটোজ যুক্ত খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে।
মশলাদার খাবার
মশলাদার চিপস বা ক্র্যাকারস অথবা অন্য কোনো মশলা দেওয়া ভাজাভুজি খাবার যেমন তেলেভাজা, সিঙাড়া, ফিশফ্রাই ইত্যাদি কফির সঙ্গে খেলে অ্যাসিডিটি হতে পারে। আবার শরীরে আর্দ্রতা কমে যেতে পারে।
পেস্ট্রি বা মিষ্টি জাতীয় খাবার
অনেকেই কফির সঙ্গে পেস্ট্রি খেয়ে থাকেন। এই অভ্যাস মোটেও ভালো নয়। ডোনাট, ক্রসাঁ, পেস্ট্রি, ড্যানিস পেস্ট্রি জাতীয় ময়দা ও মিষ্টি দিয়ে তৈরি খাবার কফির সঙ্গে খেলে রক্তে শর্করা এক ধাক্কায় বেড়ে যায়। এতে কাজ করার শক্তি অনেকটা বাড়তে পারে। কিন্তু এমনটা হলে দ্রুত শর্করার মাত্রা কমবেও। আর তখন দ্রুত ক্লান্তও হয়ে পড়বেন আপনি।
প্রক্রিয়াজাত মাংস
খাদ্যরসিকদের মধ্যে ইংলিশ ব্রেকফাস্ট বেশ জনপ্রিয়। সকালের প্রথম কফির সঙ্গে সসেজ, বেকন, সালামি দেওয়া স্যান্ডউইচ সাজিয়ে গুছিয়ে খেতে কার না ভালো লাগে? কিন্তু এসব প্রক্রিয়াজাত খাবারে থাকে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট। এগুলো ক্যাফিনের সঙ্গে পাকতন্ত্রে গেলে হজমে সমস্যা হবে।
চকলেট
অনেকেই কফির সঙ্গে চকলেট খান। কেউ কেউ কফির ওপরের ফোমে চকলেটের গুঁড়ো করে সাজিয়েও দেন। কফিতে রয়েছে ক্যাফিন, চকলেটেও রয়েছে এই উপাদান। কিন্তু সমস্যা হলো চকলেটে থাকা চিনির পরিমাণে। চাইলে কম মিষ্টির ডার্ক চকলেট খাওয়া যেতে পারে।
টক রস রয়েছে এমন ফল বা তার রস
কমলা লেবু, আঙুর বা পাতিলেবুর রস দেওয়া কোনো খাবার কফির সঙ্গে খাবেন না। এতে অ্যাসিডিটি হতে পারে। যা ‘অ্যাসিড রিফ্লাক্স’-এর মতো সমস্যাও তৈরি করতে পারে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি




